বাড়ি বসে অতিরিক্ত টাকা ইনকাম করতে চান? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিচ্ছে সুযোগ

করোনা ভাইরাস পরবর্তী সময়ে সারা ভারতে শুরু করতে হয়েছিল লকডাউন। অনেক মানুষকে নিজের কাজ হারাতে হয়েছিল এবং সকলেই টাকা পয়সা নিয়ে বেশ সমস্যার মধ্যে পড়েছিলেন। অনেকের কাছেই পয়সা রোজগার করা বেশ শক্ত হয়ে দাঁড়িয়েছিল। তাই সকলের জন্যই ভারত সরকার নিয়ে আসতে চলেছে একটি নতুন স্কিম। আর এই নতুন প্রকল্প আসতে চলেছে খোঁজ ভারত সরকারের অত্যন্ত বিশ্বস্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, যদি আপনি এই মুহূর্তে একটু বেশি টাকা রোজগার করতে চান তাহলে এই নতুন প্রকল্পের ব্যাপারে আপনাকে জানতেই হবে।

সরকারি এবং বেসরকারি সংস্থায় কর্মরত সমস্ত আমজনতার জন্য এই প্রকল্পটি হতে চলেছে অত্যন্ত লাভদায়ক। ভারতের সবথেকে বড় ব্যাংকিং সংস্থা সরকারি ব্যাংক ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের সকলের জন্য নিয়ে আসছে করোনা পরবর্তী সময়ে অতিরিক্ত পয়সা রোজগার করার একটা দারুন সুযোগ। অনেকেই এই নতুন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আগ্রহী হতে শুরু করেছেন। সব থেকে বড় বিষয়টা হল, এর জন্য আপনাকে কিন্তু আলাদা করে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসেই একটা মোটা টাকা রোজগার করতে পারবেন।

তবে এর জন্য আপনার কাছে থাকতে হবে নিজের জমি। আপনার যদি রাস্তার ধারে কিছুটা খালি জমি থাকে, তাহলে আপনি খুব সহজেই SBI এর মাধ্যমে বাড়ি বসে টাকা রোজগার করতে পারবেন। আপনাকে সেই জমিতে তৈরি করতে হবে একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম বুথ। যদি আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে মিলে এই এটিএম চালু করতে পারেন আপনার জমিতে তাহলে আপনি মাসে বাড়িতে বসে ৬০,০০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। অর্থাৎ প্রতি বছরে আপনার রোজগার হবে মোটামুটি ৭.২ লক্ষ টাকা।

তবে এটিএম তৈরি করার জন্য কিছু জিনিস আপনাকে আগে থেকে জানতে হবে। প্রথমত হল, আপনার কাছে নূন্যতম ৫০-৮০ বর্গফুটের একটি জমি থাকতে হবে। দ্বিতীয়ত, অন্য একটি এটিএম থেকে এই এটিএম এর দূরত্ব কম সে কম ১০০ মিটার হতে হবে। এই এটিএম থাকতে হবে একেবারে গ্রাউন্ড ফ্লোরে এবং এমন জায়গায় থাকতে হবে যেন সেই জায়গাটি অন্য জায়গা থেকে দেখা যায়। চতুর্থ, ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকতে হবে সেই জায়গায়। এছাড়া থাকতে হবে একটি ১ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের কানেকশন। এছাড়াও, প্রতিদিন যেন ৩০০টি লেনদেন হয় সেই ব্যাপারটা কিন্তু নিশ্চিত করতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026