ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : বর্তমান যুগে শরীর নিয়ে সবাই সচেতন। সবাই চায় একটি সুন্দর শরীর এবং উজ্জ্বল ত্বকের অধিকারী হতে। এমন কিছু ভেষজ উপাদান রয়েছে যা ত্বক এবং শরীর দুটোরই খেয়াল রাখে। তার মধ্যে একটি হলো তোকমার বীজ।
স্থানীয় ভাষায় তোকমার বীজকে বিদেশি তুলসী নামে ডাকা হয়। তোকমার বীজকে নানাভাবে খাওয়া হয়ে থাকে। এটিকে গুড়ো করে রূপচর্চাতেও ব্যবহার করা হয়ে থাকে। এটি শুধু ত্বকেরই যত্ন নেয় না ওজন কমাতেও এটি খুবই কার্যকরী। এটি আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করে, এবং রক্তের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে।
#আসুন তবে জেনে নিই এই তোকমার বীজ কিভাবে পান করবেন–
এক চামচ তোকমা দানা সারারাত এক গ্লাস জলে ভিজিয়ে রাখতে হবে। জলে ভিজে বীজগুলি সকালে ফুলে উঠবে। সেই জলসহ বীজগুলিকে খেয়ে ফেলতে হবে। এর সাথে আপনি মধু যোগ করতে পারেন।
প্রতিদিন এই পদ্ধতিতে তোকমার বীজ পান করলে এটি আমাদের মেটাবলিজমকে বাড়িয়ে দেয় এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে। ফলে শরীরে চর্বি জমে না। এটি কোষ্ঠকাঠিন্যও দূর করে।
# ওজন কমানো ছাড়াও এর আরও কিছু উপকার রয়েছে। সেগুলি হল- তোকমার বীজ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। শরীরকে ঠাণ্ডা রাখে, এবং লিভারকেও ভালো রাখে।
# কিছু বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত। যেমন- যারা গর্ভবতী এবং যারা শিশু তারা এই বীজ ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না। আর তোকমা সাত থেকে আট ঘণ্টা ভিজিয়ে তবেই পান করুন তা নয়তো পেটে ব্যাথা হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…