খেলা

Babar Azam: ‘ভারতে গিয়ে বিশ্বকাপ জিততে চাই!’ এখন থেকেই স্বপ্ন দেখা শুরু করলেন বাবর আজম

চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপের মেগা আসর। ইতিমধ্যে বিশ্বকাপ শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। আর এর মধ্যেই ভারতের মাটিতে এসে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এদিন পাকিস্তানের মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে বাবর আজম বলেন, “চলতি বছর আমার প্রথম লক্ষ্য হলো পাকিস্তান সুপার লিগে সেঞ্চুরি করা এবং দ্বিতীয় লক্ষ্য ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ জয় করা।”

পাক মিডিয়ায় দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী তারকা ক্রিকেটার নিজের স্বপ্নের কথা উপস্থাপন করেছেন। তিনি বলেন,’ইতিমধ্যে আমি অনেক কিছু অর্জন করেছি এবং ভবিষ্যতে আরও অনেক কিছু অর্জন করতে চাই। তবে তার মধ্যে চলতি বছর পিএসএলে শত রানের পাশাপাশি শিরোপা জয় এবং ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ জিততে চাই। আমি চাই, এই বছর আমার দেশ চ্যাম্পিয়ন হোক এবং আমরা বিশ্ব ক্রিকেটে সেরা শিরোপা অর্জন করি।’

এই মর্মে আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০১১ সালের পর পাকিস্তান ক্রিকেট টিম ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর যোগ্যতা অর্জন করতে পারেনি। ইতিপূর্বে, ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের কাছে হেরে বাড়ি ফেরার টিকিট কেটেছিল পাকিস্তান এবং সেই বছর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া।

তবে বিগত কয়েক বছরে ধরে দুর্দান্ত ফর্মে রয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ইতিমধ্যে পৃথিবীর সেরা খেলোয়ারদের তালিকায় নাম লিখেছেন তিনি। ২০২২ সালে ওডিআই ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের জন্য আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন তিনি। ফলে তার নেতৃত্বে আসন্ন ওডিআই বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল যে ভালো পারফরম্যান্স করতে পারে তার ইঙ্গিত দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026