বিনোদন

কিভাবে হতে হয় ভালো বউ, দাদাগিরির মঞ্চে উর্মির ছোট ঠাম্মিকে শিক্ষা দিলেন সৌরভ গাঙ্গুলী

গত শনিবার দাদাগিরির মঞ্চে উপস্থিত হয়েছিলেন জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’এর একাধিক কলাকুশলীরা। আর এদিন ভার্চুয়ালি একটি ভিডিওর মাধ্যমে তাদের সকলকে মঞ্চে ডেকে নিয়েছিলেন খোদ উর্মি, যা বেজায় পছন্দ হয়েছে দর্শকদের। এদিন দাদাগিরির মঞ্চে উর্মির ছোট ঠাম্মি অর্থাৎ মানসীর সাথে তুমুল খুনসুটিতে মেতেছিলেন সৌরভ গাঙ্গুলী। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সেই মুহূর্ত এখন ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে।

এদিন কথায় কথায় উঠে আসে মানসীর স্বামী এখনো ধুতি পাঞ্জাবি পরে থাকেন। আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই অভিনেত্রী জানান আগে তিনি তার স্বামীর ধুতি-পাঞ্জাবি ঠিক করে দিতেন। কিন্তু তার পছন্দ হয় না বলে এখন আর করে দেন না। এই কথার সূত্র ধরে স্বয়ং দাদা জানান ডোনা গাঙ্গুলী অর্থাৎ তার স্ত্রী এখনো তার জামা ইস্ত্রি করে দেন। আর এরপরেই অভিনেত্রী বলে ওঠেন ডোনা ভালো বউ কিন্তু তিনি নন। এই পুরো কথোপকথনটিই চলেছে মজার ছলে।

এরপরে দাদা আবারও মজার ছলে অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন তার কাছে এত টাকা রয়েছে তাও তিনি বুটিক কেন খুলেছেন? এই কথা উঠতেই অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন তার বুটিক বন্ধ হয়ে গিয়েছে। আর তার পিছনে রয়েছে স্বয়ং দাদাই। তিনি নাকি সকলের মধ্যে রটিয়েছেন অভিনেত্রী নিজের পরা শাড়ি তার বুটিকে বিক্রি করতেন। এই কথা শুনে দাদার পাশাপাশি মঞ্চে উপস্থিত সকলেই রীতিমতো হেসে ফেলেন। বলাই বাহুল্য, এদিন দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলীর সাথে অভিনেত্রী মানসীর একটি সুন্দর খুনসুটি সম্পর্ক উঠে এসেছে সকলের সামনে, যা পছন্দ করেছেন সকলেই। আর সেই সুন্দর মুহূর্তটি বর্তমানে নেটদুনিয়ায় ঘোরাফেরা করছে নেটিজেনদের মাঝে। রইল সেই ভিডিও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026