নয়াদিল্লি: ‘গঙ্গায় (Ganga) জলবিদ্যুৎ প্রকল্পের ঘোর বিরোধী ছিলাম,l।’ উত্তরাখণ্ডে (Uttarakhand) প্রলয়ের পর রীতিমতো বিস্ফোরক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী (Uma Bharti)। তিনি জানিয়েছেন, ‘মন্ত্রী থাকাকালীন গঙ্গার উপর জলবিদ্যুৎ প্রকল্পের তীব্র বিরোধিতা করেছিলাম। হলফনামা দিয়ে কেন্দ্রকে (Central Govt) সে কথা জানিয়েওছিলাম। কিন্তু কেউ কর্ণপাত করেনি।’ উত্তরাখণ্ডে দেবভূমের প্রলয়ে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তপোবন বাঁধ। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তপোবন জলবিদ্যুৎ প্রকল্প।রবিবারের (Sunday) হিমবাহ ধসে ফের তছনছ হয়ে গিয়েছে দেবভূমের একাংশ।
এই বিপর্যয়কে প্রকৃতির কড়া সতর্কবার্তা বলে মনে করছেন প্রাক্তন মন্ত্রী। উমা ভারতী ভয়াবহ বিপর্যয়ের পর একাধিক টুইট করেন। বলেন, “হিমবাহ ধস শুধুমাত্র উদ্বেগজনক নয়, বরং একে চরম হুঁশিয়ারি হিসেবেও দেখা উচিত।”
তিনি একইসঙ্গে জানান, গঙ্গা ও তার প্রধান শাখা নদীগুলির উপর জলবিদ্যুৎ প্রকল্প তৈরির ঘোর বিরোধিতা করেছিলেন তিনি। উমা ভারতীর কথায়, “আমি মন্ত্রী থাকাকালীন হিমালয় উপত্যকার গঙ্গায় বাঁধ তৈরি নিয়ে হলফনামা জমা করেছিলাম। সেই হলফনামায় মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, হিমালয় উপত্যকা খুব স্পর্শকাতর এলাকা। পাশাপাশি, গঙ্গা ও তার মূল শাখা নদীগুলির উপর জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে নিষেধ করেছিলাম।” উল্লেখ্য, উমা ভারতী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন প্রথম মন্ত্রিসভার জলসম্পদ মন্ত্রকের দায়িত্বে ছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…