খেলা

IPL 2023: ওডিআই বিশ্বকাপ এখন দুঃস্বপ্ন, চোটের কারণে IPL থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার

জাতীয় দলের নিয়মিত সদস্য না হলেও রিজার্ভ বেঞ্চে বসে অবশ্যই ভারতীয় দলের শক্তি বাড়াতেন টিমের অন্যতম তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তবে আসন্ন এক দিনের বিশ্বকাপে ভারতীয় দল সেই শক্তির অভাব বোধ করতে চলেছে। শুধু তাই নয়, চলমানরত আইপিএলে তাকে মিস করতে চলেছে সানরাইজ হায়দ্রাবাদ। সূত্রের খবর, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে চলতি আইপিএল থেকে ছেটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ইতিমধ্যে সানরাইজ হায়দ্রাবাদ শিবিরের তরফ থেকে ইতিমধ্যে এক প্রতিবেদনে এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে।

এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, গত বছরও চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। এই বছর আইপিএলের মাধ্যমে জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ কাজে লাগাতে চেয়েছিলেন তিনি। তবে চোটের কারণে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো ওয়াশিংটন সুন্দরের। যদি সার্বিকভাবে এবারের আইপিএলে তাঁর পারফরমেন্সের কথা বলি, তবে ৮.২৬ ইকোনমি রেটে বল করে এখনো পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে, ব্যাট হাতে ১১০ স্ট্রাইক রেটে মোট ৬০ রান করেছেন ভারতের এই তারকা অলরাউন্ডার।

গতবার আইপিএলে চোট পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের চেষ্টা করছিলেন ওয়াশিংটন সুন্দর। ২০২২-২৩ সালে জাতীয় দলের হয়ে একাধিক ম্যাচ খেলার সুযোগও পেয়েছেন তিনি। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা একদিনের বিশ্বকাপে জাতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছিলেন ওয়াশিংটন সুন্দর। তবে চলতি আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট, সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে পারে তার। হায়দ্রাবাদের তরফ থেকে জানানো হয়েছে, তার চোট কতটা গুরুতর তা মেডিকেল টিম কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026