খেলা

Wasim Akram: পাকিস্তান দলের কালো সত্য সামনে আনলেন ওয়াসিম আকরাম, জানালেন এই তিক্ত সত্যতার কথা

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম সম্প্রতি পাক্ ক্রিকেট দল সম্পর্কে কালো সত্যতা প্রকাশ করেছেন। যা সোশ্যাল মিডিয়ার সংস্পর্শে আসতেই রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। বলতে গেলে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম নিজের মন্তব্যের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন বিশ্ব ক্রিকেটে। হঠাৎ পাক্ প্রাক্তনীর এমন মন্তব্যে রীতিমতো শোরগোল পড়েছে বিশ্ব ক্রিকেটে।

এদিন তিনি বলেন, ‘পাকিস্তান এমন একটি ক্রিকেট দল যার অধিনায়ক এবং কোচ সর্বদা গালাগালি খেয়ে থাকেন। আর সেই কারণে কখনোই তিনি পাকিস্তানের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব নিতে চাই না।’ তিনি আরও উল্লেখ করেন,’পাকিস্তান ক্রিকেট দল ভালো ফলাফল না করলে সমালোচনা মেনে নিতে কোন অসুবিধা নেই। তবে যেভাবে শুধুমাত্র অধিনায়ক এবং কোচকে নিয়ে সমালোচনা করা হয়ে থাকে তা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। শুধুমাত্র সমালোচনা করেও সাধ মেটেনা, রীতিমতো দলের কোচকে গালাগালিও করা হয়।’

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেন, ‘দলের মধ্যে অধিনায়ক এবং প্রধান কোচের সাথে যেভাবে দুর্ব্যবহার করা হয় তা কখনোই আমি উপলব্ধি করতে চাইবো না। আমি মনে করি সেগুলো প্রত্যক্ষ করার জন্য আমি মোটেও প্রস্তুত নই। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম এতই উন্নত যে, কোন কিছু ঘটার সাথে সাথে তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সে ক্ষেত্রে সেখান থেকেও সমালোচনার সাথে সাথে প্রচুর নেতিবাচক মন্তব্য ধেয়ে আসে পাকিস্তানের অধিনায়ক এবং দায়িত্বপ্রাপ্ত কোচের দিকে।’

আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি পাক্ ক্রিকেট দলের মধ্যে সমঝোতার অভাব ঘটেছে। বাবর আজমকে অধিনায়ক পদ থেকে সরানোর দাবি উঠেছে একাধিক মাধ্যমে। আর ওয়াসিম আকরাম যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করে পাকিস্তান ক্রিকেট দলের ভেতরকার কালো তিক্ততা তুলে ধরেছেন সবার সামনে। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছেন যেন বাবর আজমের হাতেই থাকে পাকিস্তানের অধিনায়কত্ব।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026