সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘আম্রপালি রে কাচ কাচ খালি’ এই গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে খোলা আকাশের নীচে, ট্রাক্টরের উপরেই একে অপরের সাথে নাচ্ছিলেন তারা। আর তাদের এই নাচের দৃশ্য যে দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা মিলেছিল তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের অধিকাংশের কাছে।
‘ভোজপুরি এক্সপ্রেস’ নামের জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে ১ বছর আগে অনস্ক্রিন এই তারকা জুটির এই জনপ্রিয় ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা ৪ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘সিপাহী’র গান। এই গানের কথা দিয়েছেন শ্যাম দেহাতি। কন্ঠ দিয়েছেন ওম ঝাঁ ও আম্রপালি দুবে। সঙ্গীত পরিচালনায় ছিলেন খোদ ওম ঝাঁ। উল্লেখ্য ছবিটি মুক্তি পেয়েছে বেশ কিছু বছর আগে। তবে দীর্ঘ সময় পার হয়ে গেলেও এই গানের জনপ্রিয়তা এতটুকুও কমেনি ভোজপুরি দর্শকদের মাঝে। সম্প্রতি এই গানের ভিডিওর সূত্র ধরেই নেটদুনিয়ায় চর্চার আলোয় এই জনপ্রিয় ভোজপুরি তারকা জুটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…