খেলা

বিশ্ব ক্রিকেটে ইতিহাস লিখল পাকিস্তান! বাজে ফিল্ডিংয়ের জন্য ১ বা ২ নয়, ৭ রান দিল বাবর আজমের দল

বিশ্ব ক্রিকেটে পাকিস্তান মানেই হাসির ফোয়ার। ক্রিকেটের ময়দানে এমন একাধিক ঘটনা রয়েছে পাকিস্তানের, যা দেখলে অবাক হবেন যে কেউ। জলের মতো সহজ ক্যাচ মিস করা থেকে শুরু করে বাজে ফিল্ডিং, সমস্ত রেকর্ডের শীর্ষস্থানে রয়েছে বিশ্বকাপজয়ী এই দলটির নামে। সম্প্রতি বিশ্ব ক্রিকেটে এমন একটি লজ্জাজনক রেকর্ড লিখেছে পাকিস্তান, যা স্বপ্নেও কল্পনা করতে পারেনি কোন দল। ঘটনাটি সম্পর্কে জানার পূর্বে প্রথমেই আমরা আপনাদের বলি, বর্তমানে অস্ট্রেলিয়া সফরে সময় কাটাচ্ছে পাকিস্তান। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বে বর্তমানে অনুশীলন পাঠ চালিয়ে যাচ্ছেন বাবর আজমরা। এই সময় তারা অস্ট্রেলিয়ার মাটিতে প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলছেন। তবে অনুশীলন ম্যাচে পাকিস্তান টীম এমন একটি ঘটনা ঘটিয়েছে, যা দেখার পর বাবর আজমদের নিয়ে হাসিঠাট্টায় মেতেছেন ক্রিকেটপ্রেমীরা।

ইতিপূর্বে নিশ্চয়ই আপনি ১ বলে ব্যাটসম্যানদের সর্বোচ্চ ৬ রান নিতে দেখেছেন। তবে পাকিস্তানের বিপক্ষে প্রধানমন্ত্রী একাদশ ১ বলে ৭ রান করে ইতিহাস লিখেছে বিশ্ব ক্রিকেটে। আর এই ইতিহাস লেখার পেছনে সমর্থন দিয়েছেন পাকিস্তানের বাজে ফিল্ডাররা। যার একটি সংক্ষিপ্ত ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক পুরো ঘটনা-

পাকিস্তানের আবরার আহমেদের করা ৭৮তম ওভারের পঞ্চম বলে দারুণ খেলেন প্রধানমন্ত্রী একাদশের তারকা ব্যাটসম্যান ম্যাট রেনশ। ডিপ এক্সট্রা কভারের দিকে বল খেললে বলের পেছনে তারা করেন মীর হামজা। হামজা বলকে বাউন্ডারি লাইন স্পর্শ করা থেকে আটকাতে সফল হলেও ৩ রান নিয়ে ফেলেন প্রধানমন্ত্রী একাদশের ব্যাটসম্যানরা। এরপর যা ঘটল তা প্রত্যাশিত ছিল না কারোর। উইকেটের পেছনের দিকে দাঁড়িয়ে থাকা বাবর আজমকে লক্ষ্য করে বল ছুড়ে দেন মীর হামজা। তবে বাবর আজম সেই বল ছুড়ে মারেন স্ট্যাম্পে। যদিও ততক্ষণে ব্যাটসম্যান বিপদসীমার ভেতরে পৌঁছে গেছেন। বাবরের ছুড়ে মারা বলটি সোজা গিয়ে পৌঁছে যায় বাউন্ডারি সীমানার ওপাশে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026