WB 6th Pay Commission Update: পুজোর আগে বড় ঘোষণা রাজ্য সরকারের, শিক্ষকদের মুখে ফুটবে হাসি

পেনশন কিংবা পে কমিশন নিয়ে আলোচনা প্রায়শয়ই হয়ে থাকে। বিশেষত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো নিয়ে এখন প্রচুর জল্পনা শোনা যাচ্ছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পেনশন নিয়ে বড় আপডেট দেওয়া হয়েছে।

পেনশনের ব্যাপারে বড় আপডেট

রাজ্য সরকারের পক্ষ থেকে পেনশনের ব্যাপারে বড় আপডেট দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে শিক্ষকরা খুশি হবেন। শিক্ষক দিবসে দিনেই পেনশন সংক্রান্ত এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দীর্ঘ দিনের জট কাটার ব্যাপারে শিক্ষকদের সামনে নতুন আশার আলো।

সরকারের পক্ষ থেকে কী বলা হয়েছে?

শিক্ষক দিবসে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু নিজে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে খবর। নিয়ম অনুযায়ী, যে শিক্ষকরা টানা দশ বছর ধরে চাকরীর সঙ্গে যুক্ত থেকেছেন তাঁদের জন্য নিশ্চিত পেনশন ধার্য করা হবে। এই পর্যন্ত সমস্যা নেই। সমস্যা এর পরেই। অনেক সময় দেখা গিয়েছে কোনও কোনও শিক্ষক দশ বছরের কম সময় চাকরির সঙ্গে যুক্ত থেকেছেন। ধরে নেওয়া যাক টানা ৯ বছর ৬ মাস শিক্ষকতা করেছেন কোনও একজন। নিয়ম অনুযায়ী তাঁদেরও পেনশন পাওয়ার কথা। সেই অনুযায়ী যারা ৯ বছর ৬ মাস শিক্ষকতা করিয়েছেন তারাও অবসর নেওয়ার পর পেনশনের জন্য আবেদন করে থাকেন। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে শেষ পর্যন্ত আটকে যায় পেনশন।

 

ব্রাত্য বসু কী বলেছেন?

দীর্ঘ দিনের অভিযোগ, আইন থাকলেও শিক্ষা দরফতরের পক্ষ থেকে সেটা প্রয়োগ করা হতো না। ব্রাত্য বসু এবার বলেছেন, ‘টানা ৯ বছর ৬ মাস অর্থাৎ দশ বছরের নীচে কর্মজীবন থাকলেও শিক্ষা দপ্তরের ক্ষমতাবলে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের পেনশন স্কিমের অধীনে আনা হবে।’ এই ঘোষণা বাস্তবে কার্যকর হলে নিঃসন্দেহে উপকৃত হবেন শিক্ষকরা।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026