নিউজ

রাস্তায় নামার পরিবর্তে রাজ্য পরিচালনা এবং প্রশাসনের দিকে মননিবেশ করুন, মমতাকে বার্তা দিলীপ ঘোষের

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, মুখ্যমন্ত্রীর উচিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় মিছিল না করে রাজ্যের পরিস্থিতির দিকে নজর দেওয়া। এদিন খড়গপুরে একটি সভামঞ্চ থেকে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘যাদের সরকার চালাতে হবে তারা রাস্তায় নেমেছে আর আমরা সবাই রাজ্যের কি অবস্থা তা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত সর্বদা রাস্তায় নামার পরিবর্তে রাজ্য পরিচালনা এবং প্রশাসনের দিকে মননিবেশ করা।’

দিলীপ ঘোষ আরও বলেন, ‘তিনি সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন কর্ণাটকে মারা যাওয়া মানুষদের ক্ষতিপূরণ দিচ্ছেন কিন্তু তিনি এবং তার দলের নেতারা পশ্চিমবঙ্গে যারা মারা গেছে তাদের পরিবারকে দেখতেও যাননি বা ক্ষতিপূরণও দেননি।’ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা করেন, সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন ম‍্যাঙ্গালুরুতে প্রাণ হারানো বিক্ষোভকারীদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে তৃণমূল সরকার। একটি জনসভায় এই ঘোষণা করার সময় বলেছিলেন, ‘আমরা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন ম‍্যাঙ্গালুরুতে যারা প্রাণ হারিয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক দেব।’

আরও পড়ুন : মমতার উত্তরে উচ্ছ্বসিত রাজ্যপাল, তবে কি কাটল রাজ্য-রাজ্যপাল সংঘর্ষ?

মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলার সময় শিক্ষার্থীদের সিএএ এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। গণতান্ত্রিক উপায়ে তাদের এই প্রতিবাদ চালানোর আহ্বান করেছিলেন মুখ্যমন্ত্রী। সিএএ এবং এনআরসির বিরুদ্ধে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অসন্তুষ্টি প্রদর্শনের জন্য রাস্তায় নেমেছে। তাদের গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ করার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026