নিউজ

WB government jobs: রাজ্যজুড়ে হাজার হাজার চাকরির সুযোগ, যুব সমাজকে দোলের উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা

সোমবার বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ২,৭২২ জনের নিয়োগের ব্যাপারে একেবারে সবুজ সংকেত দিয়ে দিলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা। রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতির একের পর এক মামলা উঠে এলেও এবারে ঘুরে দাঁড়াতে চাইছে রাজ্য সরকার। এদিকে আবার সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘী উপনির্বাচনে হার হজম করতে হয়েছে শাসক দলকে।সেই কারণে পঞ্চায়েত নির্বাচনের আগে ফের মানুষের মন জয় করতে উঠে পড়ে লেগেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ১৭২৯টি পদ পূরণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে গ্রন্থাগার দপ্তরের ৭৩৮ টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ হবে উত্তর ২৪ পরগনা জেলায় যেখানে নিয়োগ হবে ৬০ জন। এছাড়াও গ্রামীণ লাইব্রেরীর জন্য পূর্ব বর্ধমানে ৫৫ জন এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৫২ জনকে নিয়োগ করা হবে বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে আবার কৃষি দপ্তরে ১২২ টি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে মমতার মন্ত্রিসভার তরফ থেকে। বৈঠকের আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোচবিহারে কামতাপুরী লিবারেল অর্গানাইজেশন ছেড়ে দেওয়া ২ জনকে এবং ঝাড়গ্রামে মাওবাদী সংগঠন থেকে মূল স্রোতে ফেরা ২২ জনকে হোম গার্ডের চাকরি দেওয়া হবে। এছাড়া পুরুলিয়ায় দুটি একলব্য মডেল স্কুল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সমস্ত মডেল স্কুলে বিভিন্ন পদে ৭৪ জনকে নিয়োগ করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। কালিম্পং এবং ঝাড়গ্রামে সমবায় দফতরের বিভিন্ন পদে ৪৪ জনকে নিয়োগ করার সিদ্ধান্তও গতকাল নিয়েছে মন্ত্রিসভা।

উল্লেখযোগ্য বিষয়টি হলো, সাম্প্রতিক অতীতে মাদ্রাসা শিক্ষা দপ্তরের একাধিক নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আদালতে এই নিয়ে ইতিমধ্যেই মামলা চলছে। তার মধ্যে আবার, সাগরদিঘী উপনির্বাচনে বামসমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস এর কাছে হার স্বীকার করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসক দলকে। এই আবহে এবার সরকারি স্তরে সংখ্যালঘুদের মন জয় করতে তড়িঘড়ি এই পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজ্যের গ্রন্থাগার গুলিতে দীর্ঘদিন ধরে শূন্য পদ পড়ে থাকার অভিযোগ উঠছিল। সেই প্রসঙ্গে গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলছেন, মন্ত্রিসভার অনুমোদন মেলার পর গ্রামীণ লাইব্রেরীতে ৭৩৮ টি পদে নিয়োগ হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026