ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

WB Government: মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে সরকার, এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা জেনে নিন

দেশবাসীর কল্যাণে বহু জনহিতকর প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। তেমনি রাজ্যবাসীর উন্নয়নেও একগুচ্ছ কল্যাণকর প্রকল্প রয়েছে রাজ্য সরকারের (WB Government Schemes)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একাধিক প্রকল্প রয়েছে রাজ্যে যেগুলির সুবিধা উপভোগ করছেন বহু মানুষ। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজসাথী, খাদ্যসাথী, কৃষকবন্ধুর মতো ৫০ টি প্রকল্প চালু রয়েছে রাজ্যে। এই প্রকল্পগুলির মাধ্যমে আর্থিক সহায়তা ছাড়াও বিভিন্ন ভাবে লাভবান হয়ে থাকেন উপভোক্তারা।

রাজ্য সরকারের যে প্রকল্প গুলি বর্তমানে চালু রয়েছে এর মধ্যে অন্যতম হল কন্যাশ্রী। এই প্রকল্পটির দৌলতে গোটা বিশ্বেই নাম হয়েছে পশ্চিমবঙ্গের। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাশ করলেই ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন সরকারের তরফে। রাজ্য সরকারের আরো একটি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে সাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে অসংরক্ষিত শ্রেণি অর্থাৎ জেনারেল ক্যাটেগরির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আর সংরক্ষিত শ্রেণির মহিলারা মাসে পান ১২০০ টাকা।

স্বাস্থ্য সাথী প্রকল্পে উপভোক্তারা একটি স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে থাকেন। এই প্রকল্পের আওতায় উপভোক্তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন। রাজ্যের বেকার যুবকদের জন্য যুবশ্রী প্রকল্পও রয়েছে সরকারের। রাজ্যের কর্মহীন যুবকরা মাসে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই প্রকল্পে। রাজ্যবাসীকে ভর্তুকি যুক্ত খাদ্যশস্য দেওয়ার জন্য খাদ্য সাথী প্রকল্প রয়েছে সরকারের।

মেয়েদের পড়াশোনার পাশাপাশি বিয়ের জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয় সরকারের তরফে। রূপশ্রী প্রকল্পের আওতায় মেয়ের বিয়ের সময় ২৫ হাজার টাকা দেওয়া হয়। এছাড়াও নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল দেওয়া হয় সবুজ সাথী প্রকল্পে। রাজ্যের কৃষকদের জন্যও বছরে ১০ হাজার টাকা সহায়তা পেয়ে থাকে কৃষকবন্ধু প্রকল্পে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026