ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

WB Madhyamik Result Date 2024: কিভাবে দেখবেন মাধ্যমিক পরীক্ষার ফলাফল? জেনে নিন পর্ষদের লেটেস্ট আপডেট

দীর্ঘ জল্পনা কল্পনার পরে অবশেষে প্রকাশিত হয়ে গেল ২০২৪ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ। মধ্যশিখা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে চলতি বছরের ২ মে অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর রাজ্যের ৯ লক্ষ্যেরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পর্ষদের বড় চ্যালেঞ্জ ছিল এবারে প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে রোধ করা। সেই কারণে প্রশ্নপত্রে এবার কোড ব্যবহার করা হয়েছিল। এমনকি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রাখা হয়েছিল নজরদারি।

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২ মে প্রকাশিত হতে চলেছে কারণ মে মাসের প্রথম তারিখটায় ছুটি থাকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ২ তারিখেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। তবে ঠিক কখন আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে পর্ষদ ফল প্রকাশ করবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। কখন থেকে রেজাল্ট পাওয়া যাবে এবং কখন থেকে ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পর্ষদের করাকরি থাকা সত্ত্বেও কিছু অসৎ পরীক্ষার্থী অনৈতিক পন্থা অবলম্বন করেছিলেন পরীক্ষার সময়। পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানো হয়েছিল। সেই কারণে বেশ কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয়েছিল চলতি বছরের ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ ঠিক ৮১ দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে।

মাধ্যমিকের রেজাল্ট দেখতে গেলে আপনাকে অবশ্যই সময়ের বিষয়টা খেয়াল রাখতে হবে। অনলাইন এবং অফলাইনে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। সকাল দশটার পর সংবাদ মাধ্যমের রেজাল্ট ঘোষণা করা হয়ে গেলে তারপর থেকে আপনারা অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন। Wbresult.nic.in ওয়েবসাইটে গিয়ে আপনারা মাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026