নিউজ

WB OPD Ticket booking online: লম্বা লাইনে আর দাঁড়াতে হবে না, ঘরে বসেই এবার হাসপাতালের আউটডোরে টিকিট কাটুন, রইল পদ্ধতি

বিভিন্ন রোগে চিকিৎসা করার জন্য অন্য জেলা থেকে কলকাতায় আসতে হয় বিভিন্ন জেলার মানুষদের। কখনো কখনো আগের দিন বের হয়ে পরের দিন হাসপাতালে রোগী দেখাতে আসতে হয়। অনেকে আবার সুদূর উত্তরবঙ্গ থেকে আসেন শুধুমাত্র রোগী দেখানোর জন্য। কলকাতার নানা মেডিকেল কলেজ ও হাসপাতালে মানুষরা ভিড় করে থাকেন ডাক্তার দেখানোর জন্য। অনেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য দূর দূর থেকে ছুটে আসেন। আবার অনেকে আসেন বিভিন্ন জরুরি পরীক্ষা করাতে। রাজ্যের অধিকাংশ মানুষ এই সরকারি হাসপাতালের উপরই নির্ভরশীল থাকেন।

জেলা সদর হাসপাতালে ডাক্তাররা থাকলেও এমন কিছু পরীক্ষা এবং রোগ থাকে যার চিকিৎসার জন্য কলকাতায় আসতেই হয়। তবে হাসপাতালে এসে পৌঁছলেই চট করে ডাক্তার দেখানোর সুযোগ পাওয়া যায় না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আউটডোর বিভাগে ডাক্তার দেখানোর টিকিট পাওয়া যায়। এরপরে আবার লাইন দিয়ে ডাক্তার দেখানোর প্রতীক্ষা করতে হয়। কখনো কখনো আবার চার পাঁচ ঘন্টা লাইন দিয়ে রোগী দেখাতে হয় পরিজনদের। আউটডোরের সামনে অনেক সময় খোলা আকাশের নিচে রাত কাটাতে হয় রোগী এবং তার পরিজনদের। শহরের বিভিন্ন হাসপাতালে ঘুরলে এই ছবিটা আপনারা দেখতে পাবেন। কিন্তু এবার রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে একটি নতুন পরিষেবা নিয়ে চলে এলো রাজ্য সরকার।

রাজ্যস্বাস্থ্য দপ্তর রাজ্যের বেশিরভাগ হাসপাতাল এবং মেডিকেল কলেজে ডাক্তার দেখানোর টিকিট কাটার ব্যবস্থা ডিজিটাল করে দিতে চলেছে। এর ফলে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করার বদলে বাড়িতে বসে অনলাইনে সরকারি হাসপাতালে টিকিট আপনারা কাটতে পারবেন। তালিকায় রয়েছে রাজ্যের বেশিরভাগ মেডিকেল কলেজ এবং হাসপাতাল। পিজি বা এসএসকেএম হাসপাতালে কিংবা নীলরতন সরকার হাসপাতলে এভাবেই আপনারা টিকিট কাটতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এসএসকে হাসপাতালের আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্টের টিকিট আপনারা কাটবেন।

  • প্রথমে, আপনাকে WB ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট https://onlinehmis.wbhealth.gov.in/ -তে যেতে হবে।
  • হোমপেজে নীচের দিকে আপনি ‘OPD TICKET BOOKING’ অপশনটি পাবেন।
  • এখন একটি নতুন পেজ খুলে যাবে
  • এখন আপনাকে আপনার মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • উপযুক্ত জায়গায় আপনার মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করুন৷
  • মোবাইলে একটা OTP আসবে, সেটা দিতে হবে।
  • পেজে একটা ফর্ম চলে আসবে।
  • ফর্মে নাম, লিঙ্গ, কোন হাসপাতালে দেখাতে চান, মতো সমস্ত বিবরণ লিখুন।
  • সেই হাসপাতালের নাম, জেলা, ঠিকানা ইত্যাদির ব্যাপারে লিখুন
  • এর পর সাবমিট বাটনে ক্লিক করুন।
  • এখন আপনি আপনার অনলাইন OPD SSKM হাসপাতাল ফর্ম দেখতে পারেন।
  • এবার ফর্মটি ডাউনলোড করতে পারেন এবং হাসপাতালে যাওয়ার আগে একটি প্রিন্টআউট করে নিতে পারেন।
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026