পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হলো ২০২৫ সালের ছুটির তালিকা। যেখানে গরমের ছুটির পরিমাণ প্রায় ১০ দিন কমিয়ে বাড়ানো হয়েছে পুজোর ছুটি। অর্থাৎ কাগজে-কলমে মধ্যশিক্ষার সাথে সঙ্গতি রেখে প্রকাশ করা হলো প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা। আমরা আপনাদের বলি, বিগত বছরগুলিতে যখন হাই-স্কুল গুলিতে ছুটি দেওয়া হত, তখন পুজার মধ্যেই শ্রেণীকক্ষে বসে ক্লাস করতে হত প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের। বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে নানা সময় প্রশ্ন তুলেছিলেন শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী।
তিনি প্রাথমিক শিক্ষা পরিষদের কাছে প্রশ্ন রেখেছিলেন, পূজার মধ্যে কেন হাই স্কুলের শিক্ষার্থীরা ছুটি ভোগ করবেন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা সেটা থেকে বঞ্চিত হবে? রাজ্যের দুই স্কুলের মধ্যে কেন এত বৈষম্যতা নিয়ে বারবার প্রশ্ন করা হয়েছিল শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের তরফ থেকে। এবার সেই বৈষম্য দূর করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এদিন ২০২৫ সালের ছুটির তালিকা ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী বছর সর্বমোট ৬৫ দিন ছুটি পেতে চলেছে প্রাথমিক শিক্ষার্থীরা। এছাড়া রবিবারের ছুটি তো থাকছে। তবে গরমের ছুটি ১০ দিন কমিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষার্থীরা ২রা মে থেকে ১২ই মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি পাবে। পাশাপাশি, ২৬শে সেপ্টেম্বর থেকে একটানা ২৫ দিন পূজা কালীন ছুটি পাবে শিক্ষার্থীরা। যার মধ্যে দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ভাইফোঁটার ছুটি পাবে শিক্ষার্থীরা। তবে অনেকেই মনে করছেন, বিগত বছর যে হিসেবে গরম পড়েছে, তাতে চলতি বছরেও ধারাবাহিকতা ভেঙে অতিরিক্ত ছুটি ঘোষণা করতে হবে রাজ্য সরকারকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…