রমজান মাস উপলক্ষে এবারে রেশন দোকান থেকে আবারো পাওয়া যাবে অতিরিক্ত খাদ্যশস্য। এবারে রমজান মাসে রেশন দোকান থেকেই মিলবে আরো বেশি চিনি, ছোলা ও ময়দা। এই জিনিস পাওয়া যাবে একেবারেই ভর্তুকিতে। তবে, সবাই এই সুবিধা কিন্তু পাবেন না। যাদের কাছে অন্তদ্যোয় অন্ন যোজনা (AAY) অথবা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশনকার্ড গ্রাহকদেরকেই এই অতিরিক্ত রেশন দেওয়া হবে। ২৪ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই রেশন দেওয়া হবে। আর, এই খাদ্যসামগ্রী দেওয়া হবে একটি বিশেষ প্যাকেজ অনুযায়ী।
রাজ্য সরকারের খাদ্য ও গণবন্টন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, পরিবারের ভিত্তিতে এই রেশন পরিষেবা দেওয়া হবে। AAY ও SPHH রেশনকার্ড থাকা ব্যক্তিদের কাছেই এই রেশন প্রদান করবে। প্রতি পরিবারকে ১ কেজি করে চিনি দেওয়া হবে এবং তার জন্য প্রতি কেজি পিছু ৩২ টাকা করে দাম দিতে হবে। পরিবারপিছু ১ কেজি করে ছোলা পাওয়া যাবে এবং এর জন্য ৪৯ টাকা করে দাম দিতে হবে। এছাড়াও ১ কেজি করে ময়দা দেওয়া হবে যার জন্য ৩০ টাকা করে দাম দিতে হবে।
বিশেষ প্যাকেজ ছাড়াও রেশনে অন্য সামগ্রী যা পাওয়ার সবই পাবেন এই দুই ধরনের কার্ড থাকা পরিবারগুলি। অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড থাকলে এই মাসে পরিবারপিছু ২১ কেজি চাল বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও পরিবারপিছু বিনামূল্যে ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা গম পাওয়া যাবে। পরিবারপিছু ১ কেজি করে চিনি দেওয়া হবে। চিনির জন্য কেজি প্রতি ১৩ টাকা ৫০ পয়সা দাম দিতে হবে। এই চিনি বিশেষ প্যাকেজের বাইরে। বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH) থাকলে মাথাপিছু ৩ কেজি চাল, মাথাপিছু ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা বা ২ কেজি গম পাওয়া যাবে। এগুলি সবই বিশেষ প্যাকেজের বাইরে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…