রাজ্য

আপলোড করা নম্বরে গরমিল থাকলে স্কুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি মধ্যশিক্ষা পর্ষদের

করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিকল্প পদ্ধতির মাধ্যমে তৈরি হবে মার্কশিট। তার সঙ্গেই মূল্যায়নের জন্য ইতিমধ্যেই তৈরি হয়েছে ভিন্ন প্রটোকল। মাধ্যমিক পরীক্ষায় মার্কশিট তৈরি করার জন্য নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৫০% এবং দশম শ্রেণীর ইন্টার্নাল পরীক্ষার (১০ নম্বর) ৫ গুন নিয়ে তৈরি করা হবে মার্কশিট।

আর এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের প্রধান লক্ষ্য হলো স্বচ্ছ মার্কশিট তৈরি করা। তার জন্য এবারে প্রত্যেকটি স্কুলকে হুঁশিয়ারি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে এই হুঁশিয়ারি কেন? মধ্যশিক্ষা পর্ষদ এর তরফ থেকে জানানো হয়েছে এমন বেশ কয়েকটি স্কুল রয়েছে যারা নিজেদের ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত নম্বর পর্ষদের ওয়েবসাইটে আপলোড করতে পারে। যদি এরকম কোন নম্বরে গরমিল থাকে তাহলে সেই সমস্ত স্কুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

ইতিমধ্যেই পর্ষদ এর তরফ থেকে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে যেখানে স্কুলের প্রধানরা নিজস্ব তথ্য দিয়ে ওয়েবসাইটে নিজেদের স্কুলের পড়ুয়াদের নম্বর আপলোড করতে পারবেন। ফরমেটিভ ইভালুয়েশন এর নম্বর এবং নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর আপলোড করা যাবে। স্কুলের প্রধানদের আগামী ২১ জুন সকাল ১১ টা থেকে ২৪ জুন পর্যন্ত সময়ের মধ্যে নম্বর আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নম্বর আপলোড করার সময় সমস্ত রকম সর্তকতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও টেবুলেশন রেজিস্টার রেডি রাখার কথা ঘোষণা করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এই রেজিস্টার এজে নম্বর লেখা থাকবে আর ওয়েবসাইটে যে নম্বর আপলোড করা হবে দুটো যেন একেবারে সমান হয়, কোন পড়ুয়ার জন্য যেন কোন রকম অস্বচ্ছতা না করা হয়। অল্প সময়ের মধ্যে এতগুলো নম্বর আপলোড করতে সমস্যা হবে বলে জানিয়েছেন বিভিন্ন স্কুলের প্রধানরা। তবে এখনো সময় বৃদ্ধি করা হবে কিনা সেই নিয়ে কোনো ঘোষণা করেনি মধ্যশিক্ষা পর্ষদ। জুলাই এর মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুন মাসের মধ্যে যদি নম্বর না জমা পড়ে তাহলে জুলাই মাসের মধ্যে রেজাল্ট বের করা একটু সমস্যাজনক হতে পারে। তাই শিক্ষকদের সময় বৃদ্ধির দাবি হয়তো গ্রহণযোগ্য হবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026