নিউজ

Wbchse: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আগামী সপ্তাহে, সমস্ত দিনক্ষণ ঘোষণা করে দিলেন শিক্ষা মন্ত্রী

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে আগামী সপ্তাহে। স্পষ্ট করে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। সোমবার সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। এর আগেই ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা। আগেই তা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তার পাঁচ দিন পরে প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফল।

ব্রাত্য বসু টুইট করে জানিয়েছেন, ২৪ মে বেলা ১২টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। ঐদিন সাড়ে ১২টা থেকে পরীক্ষার্থীরা সকলে ফল জানতে পারবেন। বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে ফল জানা যাবে। আগামী ৩১ শে মে সংসদের তরফে স্কুল গুলিকে উচ্চমাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষা মন্ত্রী। সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কোথায় কিভাবে ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পাবেন তা শীঘ্রই সংসদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। স্কুলগুলির প্রধানরা মার্কসিট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি পেয়ে যাবেন ৩১ তারিখ সকাল ১১টায়।

গত শুক্রবার ১২ মে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হয়েছে। তারপর ১৪ মে রবিবার বিকেলে প্রকাশিত হয়েছে আইসিএসই দশম এবং আইসিএসই এর দ্বাদশের ফল। এবার রাজ্যের বোর্ডের দশম এবং দ্বাদশের ফল প্রকাশের দিন জানা গেছে। চলতি বছরের ১৪ই মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। ২৭ মার্চ অব্দি এই পরীক্ষা চলেছে। প্রায় দু মাসের মাথায় প্রকাশিত হচ্ছে ফল। উচ্চমাধ্যমিকে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার, যা গত বছরের তুলনায় ১ লক্ষ ১০ হাজার বেশি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026