কেরিয়ার

WBPDCL job: রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমে কর্মখালি, ৮০ হাজার টাকার বেতন মিলবে প্রতি মাসে

রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা এবার কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ WBPDCL-এ। চুক্তির ভিত্তিতে এই সংস্থায় তিন বছরের জন্য নিয়োগ করা হবে। জিওলজিস্ট মাস কমিউনিকেশন এক্সপার্ট এবং কমিউনিটি ডেভেলপমেন্ট কনসাল্টেন্ট পদে নেওয়া হবে কর্মী। জিওলজিস্টকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৮০ হাজার টাকা, মাস কমিউনিকেশন এক্সপার্ট এবং কমিউনিটি ডেভেলপমেন্ট কনসালটেন্ট পেয়ে যাবেন ৫৫ হাজার টাকা করে বেতন।

প্রতিটি পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে যেকোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি, ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেই কর্মীর। ১ মার্চ ২০২৩ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ৫৫ বছর এর মধ্যে। ইন্টারভিউ এর মাধ্যমে এই পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ পাওয়ার সার্ভিস কর্পোরেশনের পক্ষ থেকে।

ইচ্ছুক চাকরি প্রার্থীকে প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে এবং হোমপেজ থেকে কেরিয়ার অপশনে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি আপনি দেখতে পাবেন।সেখান থেকে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই আবেদনের জন্য শেষ তারিখ ৩১ মার্চ। ইন্টারভিউ দেওয়ার দিন প্রার্থীদের প্রয়োজনীয় নথি সঙ্গে করে নিয়ে আসতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনি সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে পেয়ে যাবেন।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026