মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলির কাছে এই মুহূর্তে বিদ্যুতের বিলের খরচ বহন করা অত্যন্ত কষ্টকর জিনিস হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুতের বীরের খরচ বেড়ে যাওয়ার কারণে এখন সকলের পকেট থেকে অনেক বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে বিদ্যুতের বিলের উপরে বাড়তি ছাড় পাওয়া যেতে পারে বলে জানাচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ইলেক্ট্রিসিটি সরবরাহকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড।
বিদ্যুতের বিল এর উপর এই ছাড় পেতে হলে অবশ্যই গ্রাহকদের একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে হবে। সেই পদ্ধতি মেনে চললে বিলের উপরে এক শতাংশ ছাড় পাওয়া যাবে। ডব্লিউবিএসইডিসিএল এর তরফ থেকে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, যদি সহায়তা কেন্দ্র বা কিয়স্ক ই-পেমেন্টের মাধ্যমে তাদের ইলেকট্রিক বিল কেউ জমা দেন, তাহলে গ্রাহকরা অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।
মনে করা হচ্ছে রাজ্যজুড়ে যে সকল সহায়তা কেন্দ্র রয়েছে সেই সকল সহায়তা কেন্দ্রগুলির জনপ্রিয়তা বাড়ানোর জন্যই এই উদ্যোগ নিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড। এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক প্রশাসনিক বৈঠকে এই সমস্ত সহায়তা কেন্দ্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিতে দেখা গিয়েছিল।
বিদ্যুতের বিলের উপর যদি এক শতাংশ ছাড় পাওয়া যায় তাহলে স্বাভাবিকভাবেই বিদ্যুতের খরচ কিছুটা হলেও কমে যাবে। যার প্রতি মাসে বিদ্যুতের খরচ ৯০০ টাকা হয়ে থাকে তিনি এ সহায়তা কেন্দ্র থেকে পেমেন্ট করলে এক শতাংশ অর্থাৎ ৯ টাকা ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে ৮৯১ টাকা। তার সাথেই যে সমস্ত গ্রাহকরা ওয়েবসাইটের মাধ্যমে এই বিল জমা দেন তাদের ক্ষেত্রেও এই ছাড় দিয়ে থাকে ডব্লিউবিএসইডিসিএল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…