পলিটিক্স

দলে ক্ষোভ-বিক্ষোভ যেন না থাকে, সমন্বয় রেখে একসাথে চলতে হবে, উত্তরবঙ্গে পৌঁছেই দলীয় কর্মীদের চাঙ্গা করলেন মমতা

উত্তরবঙ্গে এসেই দলের জরুরি কোর কমিটির সাথে বৈঠকে বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বার্তা দিলেন, দলের মধ্যে কোন ক্ষোভ-বিক্ষোভ রাখা যাবে না। দলের সব সংগঠনের মধ্যে সমন্বয় রেখে চলতে হবে। এবং সরকারের উন্নয়নের সুফল যাতে সকলে পায় সেটা কিন্তু নিশ্চিত করতে হবে।দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিকে সফল করার জন্য মানুষের কাছে গিয়ে প্রকল্পটির ব্যাপারে জানাতে হবে। পাশাপাশি কর্মসূচিতে যুক্ত করতে হবে সকলকে। সোমবার বৈঠকে মমতা বার্তা দিলেন, আমাদের একসাথে লড়াই করতে হবে। আর এরকম বার তারপরে বৈঠকে থাকা ক্ষুব্ধ’ নেতারাও বেশ আশ্বস্ত বলে জানা গিয়েছে।

সোমবার কলকাতা থেকে জলপাইগুড়ি গিয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এবিপিসি মাঠে কর্মীসভা করবেন তিনি। তার পাশাপাশি তৃণমূল দল গঠনের পর জলপাইগুড়িতে সেখানেই তাঁর প্রথম সভা করেছিলেন মমতা ব্যানার্জি। আর এবারে উত্তরবঙ্গে এটাই তার প্রথম সভা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার পরিস্থিতি নিয়ে তিনি কর্মীদের বার্তা দেবেন। আগেই জেলার ২ পদাধিকারীর সাথে বৈঠক করে নিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই বৈঠকে মমতার সাথে উপস্থিত ছিলেন গৌতম দেব, অরূপ বিশ্বাস সহ আরো অনেকে। ছিলেন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা। জলপাইগুড়ি জেলার স্থানীয় নেতৃত্তের কিছু ক্ষোভ এই বৈঠকে মমতার সামনে রাখা হয়েছে। ময়নাগুড়ি বিধায়ক অনন্ত দেব অধিকারী কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ছিলেন। অন্যদিকে, জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বসু কে প্রশাসক না করায় তিনি আবার ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে দলের গোষ্ঠী কোন্দল সামলাতে মমতার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

অনন্তদেব বৈঠকের পরে কোনো মন্তব্য করেননি তবে তৃণমূল সূত্রের খবর, মমতার বোঝানো তে সকলে বেশ আশ্বস্ত। মমতা বলেছেন ভোটের আগে মান অভিমান ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে একসাথে লড়াই করতে হবে। গোর্খা জনমুক্তি মোর্চা তৃণমূলকে এবারে সমর্থন করছে। ফলে এবারের ডুয়ার্স এলাকার কিছু কেন্দ্রে বেশ প্রভাব পড়তে চলেছে বলে মনে করছেন অনেকে। এই কারণে আগেভাগে মমতা দুই জেলার নেতৃত্বকে একজোট রাখতে বৈঠক করলেন। এই সভার পরে মমতা সরাসরি চলে যাবেন কোচবিহারে। সেখানে গিয়ে আবার তার দুটি কর্মসূচি রয়েছে। বুধবার রাসমেলা মাঠে দলীয় কর্মীদের সামনে বক্তব্য রাখবেন। ওই জেলার ক্ষেত্রে স্থানীয় নেতৃত্বকে সমন্বয়ের বার্তা দেবেন মমতা। তারই মধ্যে আবার দলের প্রবীণ নেতা মিহির গোস্বামী সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। এর সঙ্গে দু’এক জন বিধায়ক আবার বেসুরো গাইছেন। তাই এই মুহূর্তে মমতার এই সভা তৃণমূলের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026