জীবনযাপন

ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এই ফলটি! জেনে নিন

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : গ্রীষ্মকালের ভরা গরমে আমের মজাই আলাদা। আম অতি সুস্বাদু ও রসালো ফল। আম শুধু খেতেই ভালো নয় এটি উপকারেও অনেক ভালো। আজ আমরা জানবো এই সুস্বাদু ফলটির উপকারিতার কথা-

১) কোলেস্টেরলের মাত্রা কমাতে:
আমের মধ্যে রয়েছে কোলেস্টেরলকে কমানোর ক্ষমতা। আমে সমৃদ্ধ ফাইবার, প্রোটিন ও ভিটামিন আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল কমায়।

২) ত্বককে সুন্দর রাখে:
আম আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের লোমকূপ গুলিকে খুলে দিতে সাহায্য করে আম।

৩) ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে:
আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কোলন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। বিভিন্ন গবেষণা দ্বারা এটি প্রমাণিত।

৪) ডায়াবেটিস প্রতিরোধ করে:
আম গাছের পাতা সিদ্ধ করে সারারাত রেখে, সেই জল ভোরবেলা খালি পেটে খেলে ডায়াবেটিসে উপকার পাওয়া যায়।

৫) চোখ ভালো রাখে:
আমের মধ্যে থাকে ভিটামিন এ। যা আমাদের চোখের জন্য খুবই ভালো। নিয়মিত আম খেলে চোখের সমস্যা দূর হবে।

৬) হজমে সাহায্য করে:
আমের মধ্যে থাকা ফাইবার আমাদের হজমে সাহায্য করে।

৭) শরীরে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে:
আমের মধ্যে থাকা কিছু এসিড যেমন টারটারিক এসিড, সাইট্রিক এসিড ও ম্যালিক এসিড আমাদের শরীরের অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে।

৮) এজমা প্রতিরোধে সাহায্য করে:
আম এজমা অ্যাটাক প্রতিরোধ করতে সক্ষম। কারণ এতে রয়েছে ভিটামিন সি।

৯) গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে :
অতিরিক্ত গরমে কাঁচা আমের রস খুবই উপকারী। এটি আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং জলের অভাব দূর করে।

১০) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
আমের মধ্যে ভিটামিন সি তো রয়েছেই। এর সঙ্গে রয়েছে প্রায় ২৫ রকমের ক্যারোটিনয়েড। যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে।

আমের মতো আরও মরশুমি ফল আমাদের শরীরের অনেক উপকার করে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026