নিউজ

‘আমাদের আরও নম্র হয়ে মানুষের পাশে থাকতে হবে’ তিন কেন্দ্রে জয়ের পর প্রতিক্রিয়া মমতার

অরূপ মাহাত: পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে উপনির্বাচনের ফল টানটান উত্তেজনা ছিল সবার মধ্যেই। সকাল থেকে করিমপুর ছাড়া অন্য দুই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই করেছে তৃণমূল ও বিজেপি। করিমপুরে প্রথম থেকেই এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। কালিয়াগঞ্জে প্রথম থেকে এগিয়েছিল বিজেপি। খড়গপুরে সাপ লুডোর খেলায় কখনও এগিয়েছে কংগ্রেস, কখনও তৃণমূল আবার কখনও বিজেপি। তবে গননা শেষে চওড়া হাসি তৃণমূলের নেতাদের মুখে। তিনে তিন করে তৃপ্তির ঢেঁকুর তুলছে তারা।

এই জয় যে কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াতেই তা স্পষ্ট। উপনির্বাচনে তৃণমূল প্রার্থীরা জয়ী ঘোষণা হতেই মুখ খোলেন তিনি। জানান, ‘তৃণমূলের জন্মলগ্ন থেকে এই প্রথম খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে জয় পেল তৃণমূল। আমাদের আরও নম্র হয়ে মানুষের পাশে থাকতে হবে।’ বিজেপির ধর্মীয় রাজনীতির বিরুদ্ধেও মুখ খোলেন তিনি, ‘বিজেপি হিন্দুত্ব নিয়ে রাজনীতি করছে। আমরাও তো হিন্দু তা নিয়ে তো লড়াই করি না।’

এনআরসি নিয়েও একহাত নেন বিজেপিকে, ‘স্বাধীনতার ৭০ বছর হয়ে সবাই একসাথে রয়েছি। আর ওরা হঠাৎ করেই এসে বলছে এখান থেকে নাকি তাড়িয়ে দেওয়া হবে।’ উপনির্বাচনের এই রায় বিজেপির এনআরসি নীতির বিরুদ্ধে কড়া জবাব বলেই মনে করেন তিনি। এদিনের এই জয় সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেন মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026