খেলা

চোট সারিয়ে দলে প্রত্যাবর্তন জাদেজার, বুমরাহ ফিরছেন কবে? বড় আপডেট দিল বিসিসিআই

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এর লড়াই এখন জমজমাট। এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী সময় ভারতীয় দলের করণীয় প্রস্তুত করে ফেলেছে বিসিসিআই। ইতিমধ্যে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ সফর শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে সম সংখ্যক ওয়ানডে এবং জোড়া টেস্ট ম্যাচ খেলবে রোহিত শর্মারা। ইতিমধ্যে আসন্ন চারটি সিরিজ উপলক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন রবীন্দ্র জাদেজা। আপনাদের জানিয়ে রাখি, ২০২২ এশিয়া কাপের পূর্বে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন রবীন্দ্র জাদেজা। পায়ে চোটের কারণে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে পাঠানো হয়েছিল তাকে। তবে চোট গুরুতর হওয়ায় অস্ত্রপাচার করা হয় তার পায়। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সুযোগ্য ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে জাতীয় দল থেকে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। বর্তমানে রবীন্দ্র জাদেজা এবং জসপ্রিত বুমরাহকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে টিম ইন্ডিয়া। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান দল নির্বাচক চেতন শর্মা জসপ্রীত বুমরাহকে নিয়ে বড় আপডেট দিয়েছেন। জানিয়েছেন কবে তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন।

জসপ্রীত বুমরাহর প্রত্যাবর্তন সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ছাড়া ভারতীয় দলের সফর নিতান্তই কঠিন। তবে তার প্রতিভাকে আমরা কোনভাবেই নষ্ট করতে পারিনা। এমনকি তাকে নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাইনা। তাড়াতাড়ি দলে অন্তর্ভুক্ত করনের ফল আমরা ইতিমধ্যে পেয়েছি। তাই সেই ভুল দ্বিতীয়বারের জন্য কখনোই করবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্ষণিকের প্রত্যাবর্তনের চেয়ে কিছুটা বেশি সময় দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তবেই জাতীয় দলে প্রত্যাবর্তন করানো হবে। তবে সেটি যতটা সম্ভব দ্রুত হবে বলে জানিয়েছেন চেতন শর্মা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026