একে তো করোনা পরিস্থিতিতে জেরবার রাজধানীর জীবন, তার ওপর লাগাতার উত্তর ভারতে বাড়ছে শীত। সঙ্গে শুরু হয়েছে হিম শীতল হাওয়া৷ মৌসম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে শীতল হাওয়া বইছে। এরই মধ্যে গতকাল, শনিবার দিল্লিতে তাপমাত্রা একধাক্কায় নেমে গিয়েছে ৩.৯ ডিগ্রিতে! এর ফলে কার্যত ঠকঠক করে কাঁপছে দিল্লি। শনিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিম হিমালয় থেকে বরফ ঠান্ডা বাতাসের কারণে হিম ঠাণ্ডা হাওয়ায় কাঁপছে রাজধানী। আবহবিদদের মতে, পশ্চিম হিমালয়ের দিক থেকে আআসা বয়ফ সিতম বায়ুর জেরেই এই তাপমাত্রার পতন। শুক্রবার জফরপুরের তাপমাত্রা ছিল ২.৭ ডিগ্রি সেলসিয়াস। শহর মরসুমের সর্বাধিক ঠাণ্ডা দিন কাটিয়েছে বৃহস্পতিবার। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি কম। অর্থাৎ, শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল বাসিন্দারা। শুক্রবার তাপমাত্রা বেড়ে হয় ১৯.৮ ডিগ্রি।
আজ, রবিবার দিল্লিতে একটি ‘কোল্ড ওয়েভ’-এর পূর্বাভাস দেওয়া হয়েছে এবং তা আগামিকাল, সোমবার পর্যন্ত চলতে পারে বলে আশা করা হচ্ছে। এমনকি আমি বেশ কয়েকদিন এই শীতের কামড় রাজধানীতেও অনুভব হবে বলেই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। সুতরাং, এখনই হাড় কাঁপানো ঠান্ডা থেকে রেহাই মিলছে না দিল্লিবাসীর, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…