নিউজ

Weather alert: ঘন্টা ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া, ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার মেগা আপডেট

দক্ষিণবঙ্গে আবারও ব্যাপক তাপপ্রবাহ। গরমের জ্বালায় রীতিমতো জ্বলছেন মানুষজন। এই পরিমাণ তাপের জেরে স্থানীয়ভাবে কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও, ঝড় বৃষ্টির সম্ভাবনা তেমন কিছু নেই। কলকাতায় আবারও বজ্রপাত এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বুধবার নাগাদ একদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহের মাঝেই একদিনের এই ঝড় বৃষ্টির তাণ্ডব বেশ জোরালো থাকবে। তাই ইতিমধ্যেই প্রকৃতির তান্ডবের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে কিছু কিছু জেলায়।

আজ রবিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৫৯%। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার কলকাতা এবং দক্ষিণবঙ্গে বজ্রপাত এবং ঝড় বৃষ্টি হবার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় তোলপাড় হবার সম্ভাবনা রয়েছে।

তবে বুধবার ঝড়-বৃষ্টির আগে কিন্তু অগ্নি স্নান হতে চলেছে বাংলায়। তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণের একাধিক জেলায় সোমবার মঙ্গলবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কোটা ছাড়িয়ে যেতে পারে। রবিবার দক্ষিণের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও বিকেলে এবং সন্ধ্যা নাগাদ স্থানীয়ভাবে কালবৈশাখী পরিস্থিতি তৈরি হতে পারে কিছু কিছু জেলায়। তবে কলকাতা সহ বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হলেও, গরমের অস্বস্তি একই রকম থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026