নিউজ

আজই ধেয়ে আসছে কালবৈশাখী, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বাড়ছে দুশ্চিন্তা

বুধবার সকাল থেকে বৃষ্টিতে ভিজেছে রাজ্য। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট দেখেছে বঙ্গবাসী। গতকাল রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এই সময়ের বৃষ্টি। শুধু বুধবার নয়, গত তিন দিন ধরেই যার ফল ভুগতে হয়েছে উত্তরবঙ্গবাসীকে।

দার্জিলিং ও সান্দাকফুর মতো পার্বত্য এলাকায় তুষারপাতের দেখে মিলেছে তিন দিন ধরেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গেও বৃষ্টি হয়েছে কয়েক দিন ধরে। তবে বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি ঘটতে দেখা যাচ্ছিল। এরই মধ্যে আশঙ্কার খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন : মে মাস থেকেই ছুটবে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো, জানালেন মেট্রো কর্তৃপক্ষ

আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত এক নির্দেশিকায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বিকেল থেকেই কালবৈশাখীর দেখা মিলতে পারে বঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়-ঝঞ্ঝার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সন্ধ্যার মধ্যে উত্তরবঙ্গের পাবর্ত্য এলাকার তিন জেলা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। একইসঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026