রাজ্যে আগামী ১২ই মে পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি, সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। যদিও আবহাওয়াবিদরা আগে জানিয়েছিলেন, রাজ্যে যে ঝড়বৃষ্টি হবে তার মেয়াদ থাকবে আগামী ৭২ ঘন্টা। কিন্তু আবহাওয়াবিদদের একাংশ মনে করছেন, এই ঝড়বৃষ্টি চলতে পারে আগামী ১২ই মে পর্যন্ত। এদিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজ্যে বৈশাখেও তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছিল হাওয়া অফিস। তবে আগামী ৭২ ঘন্টার বৃষ্টির পূর্বাভাস যে তাঁরা দিয়েছিলেন তা আরও বেড়ে যেতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদের একাংশ। ঝড়বৃষ্টির সঙ্গে হতে পারে কালবৈশাখীও যা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব বর্ধমানেও হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, এদিন শুক্রবার রাত থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলবে। এদিন সন্ধ্যা থেকে কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদহ, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…