আগামী কয়েক দিন কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়ানোর সম্ভাবনা অত্যন্ত কম। আশেপাশের কয়েকটি জেলায় ৪০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা আর কয়েকদিন ছাড়ালেও, আবারও এই তাপমাত্রা নিচের দিকে নামবে। তবে সব থেকে স্বস্তির খবরটা হল, শীঘ্রই বৃষ্টি হতে চলেছে হাওড়া এবং হুগলি সহ কয়েকটি জেলায়। এই দুটি জেলায় আজ রাতের দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সঙ্গেই উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে না হলেও মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং মালদহ জেলায়। তবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু তাপপ্রবাহ এখনো চলবে আরো কয়েকদিন।
এই দুটি জেলায় মঙ্গলবার এর পরেও তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে একেবারে সঠিক সময়ে বৃষ্টি পশ্চিমবঙ্গে না আসলেও, বৃষ্টি কিন্তু মানুষকে হতাশ করবে না। বরং স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টিপাত হবে এই বছর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…