নিউজ

Weather Forecast: প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

বৃষ্টিকে সঙ্গে নিয়েই এই বছরের মত শেষ হল বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব। গত শনিবার রেড রোডে কার্নিভালের মাধ্যমে এই বছরের মত পুজোর সমাপ্তি হল। এখন সকলের মুখে একটাই কথা, “আসছে বছর, আবার হবে”। তবে মা উমা বিদায় জানালেও এখনও বঙ্গবাসীকে বিদায় জানায়নি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গবাসীর চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। পার্বত্য এলাকায় ধস ও নদীতে জলস্তর বাড়বে।

আজ সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। শরৎ মাসের আকাশের মত কলকাতার নীল আকাশে পেঁজা তুলোর মত মেঘ ভেসে বেড়াচ্ছে। তবে বেলা গড়ালে আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে শহরতলিতে। তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে বেশি রয়েছে এবং জলীয়বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা যেতে পারে ২৬.৫ ডিগ্রী সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১-৯৩ শতাংশ।

আজ থেকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। বিশেষ করে সাবধান হতে বলা হয়েছে পার্বত্য এলাকার বাসিন্দাদের। পার্বত্য এলাকায় বেশি বৃষ্টি হবে। আগামী ২৪ ঘন্টায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলাতে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও।

অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আপাতত দক্ষিণে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আগামীকাল মঙ্গলবার ও বুধবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অবশ্য বৃষ্টি হলে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এই মুহূর্তে বাংলা উপকূল ও বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপের ভ্রুকুটি নেই। তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে ভর করে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে যার জন্য উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026