নিউজ

Weather Forecast: ৪৮ ঘন্টায় ব্যাপক আবহাওয়ার পরিবর্তন হবে বাংলায়, ফিরবে শীতের স্পেল, তবে বিদায় কবে?

চলতি বছরে আবহাওয়ার ভোলবদল হিসাব বদলে দিয়েছে শীতের স্পেলের। কখনো মনে হচ্ছে এই হয়তো শীত বিদায় নিল, আবার পরের দিনই তাপমাত্রার পতন শীত বিদায়ের তথ্য অসত্য বলে প্রমাণ করছে। কিছুদিন ধরে তাপমাত্রা বেড়ে গেলেও এবার বাংলা, বিহার ও উড়িষ্যায় দেখা মিলছে কুয়াশার দাপটের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে এই কুয়াশার প্রভাব শীতের সমীকরণ ফিরিয়ে আনছে। পাশাপাশি উত্তরবঙ্গেও দেখা মিলছে ঘন কুয়াশার। আপাতত দার্জিলিং ছাড়া কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা বেড়ে যাওয়ার পর নতুন সপ্তাহের শুরু সোমবার থেকে পারদ ফের নিম্নমুখী হবে।

দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরের কুয়াশার সম্ভাবনা বেশি। এমনকি দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে দেখা মিলবে ঘন কুয়াশার দাপট। পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে। ঘন কুয়াশায় মুড়ে যাবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কিছু অংশ।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। এমনকি আগামীকাল রবিবার দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। উষ্ণতা অনুভূত হবে দিনজুড়ে। তবে সপ্তাহের শুরু সোমবার থেকে আবার পারদ নামতে থাকবে। তবে এই শীতের স্পেল দীর্ঘস্থায়ী নয় বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাদের মতে, সোমবার থেকে তাপমাত্রা কমে তা স্থায়ী হবে বুধবার পর্যন্ত। তারপর বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়বে রাজ্যজুড়ে। আর সেই তাপমাত্রার বৃদ্ধি কার্যত হবে শীতের বিদায়।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৩ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Nirajana Nag

Recent Posts

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026

সোনার দামে আগুন! একদিনেই বড় লাফ— জানুন কোলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…

March 26, 2026

সাপ্লিমেন্টারি লিস্টে বড় ধাক্কা! এক ঝটকায় বাদ ১৩ লক্ষ নাম—আপনার নাম আছে তো?

সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…

March 26, 2026

কাউন্টডাউন শুরু! ধোনির বিদায় নিয়ে যা বললনে সৌরভ গাঙ্গুলি, তোলপাড় ক্রিকেটমহল

আইপিএল শুরু হতেই আবারও জোরাল হয়েছে একটাই প্রশ্ন—এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম? বছরের…

March 26, 2026

LPG GAS: ৩৫ দিন না হলে গ্যাস মিলবে না—ভাইরাল দাবিতে আতঙ্ক, জানুন আসল সত্য

হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর—এখন নাকি LPG সিলিন্ডার বুক করতে হলে…

March 26, 2026