ডিসেম্বর মাসের শুরু হয়ে গেলেও বঙ্গজুড়ে শীতের আমেজ খুব একটা নেই বললেই চলে। ভোরের দিকে শীত অনুভূত হলেও, বেলা বাড়লেই তা সম্পূর্ণ উধাও হয়ে যায়। তারমধ্যে শহরতলি কলকাতার তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। বাংলায় জাঁকিয়ে শীত এখনও অধরাই। অন্যদিকে ঘূর্ণিঝড় মান্দাসের প্রভাবে একটানা বৃষ্টি হচ্ছে চেন্নাইতে। আর তার প্রভাবে বাংলার মুখ থেকে শীতের পরশ সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছে। তবে বঙ্গে তেমন কিছু প্রভাব না পড়লেও, গত সপ্তাহের শেষে ঘূর্ণিঝড় মান্দাস দক্ষিণ ভারতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে আগামী পাঁচদিন রাতের তাপমাত্রায় বিশাল কিছু হেরফের দেখা যাবে না। অর্থাৎ আগামী কয়েক দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা থাকবে ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়েছে তাই আগামী কয়েকদিন স্বাভাবিকের তুলনায় ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে। তবে দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিস্কার এবং আগামী পাঁচ দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
তবে মৌসুম ভবন জানিয়ে রেখেছে যে ঘূর্ণিঝড় মান্দাসের প্রভাবে সাগরে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরীর অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর এই নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তা আদৌ কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে নাকি, সেই নিয়ে সংশয় রয়েছে। আপাতত মনে করা হচ্ছে ওই নতুন ঘূর্ণাবর্তেরও বাংলার ওপর প্রভাব ফেলার তেমন কোনো সম্ভাবনা নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…