নিউজ

Weather Update: ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, দু ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে তুমুল ঝড়বৃষ্টি

সোমবারেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির (Weather Forecast) সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী ঘন্টা দুয়েকের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই দুই জেলায়। সঙ্গে ঘন্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।

তবে শুধু এই দুই জেলা নয়। দক্ষিণ চব্বিশ পরগনা তেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস। বিগত এক সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলা। একটানা তীব্র দাবদাহের পর গত সোমবার থেকে ঝড়বৃষ্টি সহ ঝোড়ো হাওয়ায় অনেকটাই তাপমাত্রা কমেছে জেলাগুলিতে।

সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগের থেকে তীব্রতা অনেকটাই কমবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার ক্রমশ বাড়তে থাকবে বলে পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দু দিকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবার এবং বুধবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক ভাবে বেশি রয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আগামী তিন দিন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। তাপমাত্রাও তিন চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে ফের কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026