Weather Update: আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের এই জেলায়, দেখুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি হবে। ওড়িশা সংলগ্ন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামিকাল, শুক্রবার থেকে রাজ্যে ফের শুষ্ক আবহাওয়া দেখা দেবে। শনিবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে উত্তর পশ্চিমের হাওয়া বইবে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকলেও দিনের বেলায় গরম অনুভূত হবে। রবিবারের পর থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাব দার্জিলিংয়েও পড়তে পারে।

আজ, বৃহস্পতিবার কলকাতায় দিনভর মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আগামী দু’দিন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। রবিবার থেকে সামান্য উষ্ণতা বৃদ্ধি পাবে। সকালে মনোরম পরিবেশ থাকলেও দিনের বেলায় গরম অনুভূত হবে।

আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২২ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026