সূর্যের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত সাধারণের। সকলেই অপেক্ষায় রয়েছেন এক পশলা বৃষ্টির। এপ্রিল শেষ হতে চলেছে তবুও বৃষ্টির দেখা নেই। তবে এই দুরন্ত গরম থেকে স্বস্তি মিলতে পারে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বইতে পারে ঝড়ো হাওয়া, পাশাপাশি হতে পারে এক পশলা বৃষ্টিও।
বুধবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ৪০-৫০ কিলোমিটার বেগে বৃষ্টি হতে পারে বলেই জানা গিয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, এই মুহূর্তে রাজ্যের উপর দুটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যার জেরে আগামী তিনদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুটি নিম্নচাপ অক্ষরেখার মধ্যে একটি পূর্ব উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বিস্তৃত রয়েছে ছত্রিশগড় পর্যন্ত।
পূর্বাভাস রয়েছে, কলকাতা সহ আশেপাশের জেলাগুলি অর্থাৎ হাওড়া, হুগলির পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবহাওয়ার সেভাবে হেরফের ঘটবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
উল্লেখ্য, ২২’শে এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…