নিউজ

সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ, আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

সকাল থেকে মেঘের ঘনঘটা আকাশজুড়ে। কালো মেঘে ঢেকেছে কলকাতা এবং সংলগ্ন এলাকা। ভোরবেলা থেকে মৃদুমন্দ হাওয়া দিচ্ছে এবং মেঘলা আকাশ দেখা যাচ্ছে। কলকাতা শহরতলীতে সকাল থেকে রোদের কোনো দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এই যে আর কিছুক্ষনের মধ্যে উত্তর ২৪ পরগনার বেশ কিছু অংশে নামবে তুমুল বৃষ্টি। সেই সাথে ঝোড়ো বাতাস বইতে পারে। হাওয়া অফিসের তরফে বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পাশাপাশি ওই সময় বাড়ির বাইরে কাউকে না বেরোনোর সর্তকতা জারি করা হয়েছে।

আসলে বৃষ্টির ঘাটতি অব্যাহত দক্ষিণবঙ্গে। শ্রাবণ মাসের শেষ সপ্তাহতে এসেও পর্যাপ্ত বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। এই মরশুমে বৃষ্টির ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। তবে জানা গিয়েছে আগামীকাল রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। আসলে বাংলার ওপরে থাকা নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। এই নিম্নচাপের প্রভাব দেখা যাবে পশ্চিমবঙ্গের উপকূলগুলিতে। তাই ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর আগামী সোমবার থেকে মৎস্যজীবীদের জন্য লাল সর্তকতা জারি করেছে।

এছাড়া দক্ষিণবঙ্গবাসীদের জন্য সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে উঠলে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকাতে সোমবার থেকে আরো শক্তিশালী হবে। শক্তি বৃদ্ধির পর নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং উড়িষ্যা ও বাংলা উপকূলের মাঝে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026