নিউজ

কিছুক্ষনের মধ্যে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, ভাসবে বেশ কয়েকটি জেলা

আজ সারাদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। আগামীকাল মঙ্গলবার ও বুধবারে তুলনামূলক কম বৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবার বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামী ৪৮ ঘন্টা আদ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে।

শহর কলকাতায় আজ সারাদিন কখনো মেঘলা আবার কখনো পরিষ্কার আকাশ থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মাঝে দু-এক পশলা বৃষ্টিও হতে পারে। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সন্ধ্যায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেকটাই বেশি। ৮০-৯৫ শতাংশ আপেক্ষিক আদ্রতার পরিমাণ বাতাসে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩৫.৪ মিলিমিটারের কিছু বেশি।

দক্ষিণবঙ্গে কম বৃষ্টিপাত হলেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। বুধবার থেকে কোচবিহার ও অলিপুদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়িতেও। চলতি সপ্তাহে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ৭০-২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026