নভেম্বর মাসের শুরুর দিক থেকেই ভোর ও রাতে শীতের আমেজ অনুভূত হচ্ছে গোটা বাংলাজুড়ে। তবে বেলা গড়ালে মধ্যগগনে সূর্যের গনগনে তাপে সেই শীতের আমেজ কোথাও উধাও হয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর এখনও অব্দি জাঁকিয়ে শীত পড়ার কোনো পূর্বাভাস দেয়নি। তবে ভোরের দিকের ঠান্ডা এটা ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই জাঁকিয়ে শীত পড়বে। তবে কবে থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে খবর যে আগামী বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়ার সাথে সাথে ঝলমলে রোদের দেখা মিললেও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকবে। সর্বাধিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ ৫০ শতাংশ হতে পারে। গতকাল বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক ছিল।
ধীরে ধীরে বাংলায় শীতের পরশ অনুভূত হচ্ছে। তবে আবহবিদরা জানিয়েছেন যে শীত আসতে এখন অনেকটাই দেরি। তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পারদ নামবে এক ধাক্কায়। সামগ্রিকভাবে জাঁকিয়ে শীত এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…