নিউজ

আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

বৃষ্টি এবছর যেন পিছু ছাড়ছে না। সব ঋতুতেই কম বেশি বৃষ্টি হয়েছে। বসন্তকালেও বৃষ্টির পুরভাবাস দিচ্ছে আবহাওয়া দফতর। শীতকালে আবহাওয়ার বার বার পরিবর্তন লক্ষ্য করেছে রাজ্যবাসী। শীতে ও বৃষ্টি মানুষকে অসস্থিতে ফেলেছে। আবার ও সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। আলিপুর আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী, সোম ও মঙ্গলবার কলকাতা সহ রাজ্যতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হতে পারে।

সারা সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দিক অর্থাৎ ব্রহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর আগাম জানিয়েছে।  এর আগে আবহাওয়া দফতর জানিয়েছিল যে এই বছর তাপমাত্রা খুব বাড়বে। মার্চের প্রথম দিন থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। মার্চের প্রথম দিন অর্থাৎ রবিবার আকাস পরিস্কার ও ঝলমলে ছিল। তাপমাত্রা ও মোটামুটি ঠিক ছিল। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : কলকাতা পুলিশের সামনেই ‘গোলি মারো’ স্লোগান গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের

আলিপুর আবহাওয়া সূত্র মার্চের এইসময় বৃষ্টির কারণ জানিয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার মধ্যে সংঘাতের জেরেই এই বৃষ্টি। আর বঙ্গোপসাগরের বিপরীত দিকে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টি কমে গেলে তাপমাত্রা ধিরে ধিরে বাড়তে শুরু করবে। বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026