অবশেষে অনেক দিন থাকার পর বিদায় নিল শীত। তবে শীতের হালকা আমেজ এখনো আছে। সকালের দিকে হাল্কা ঠান্ডা এখনো বর্তমান। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও বুধবার সকালে হাল্কা মেঘ এবং কুয়াশার যুগলবন্দী লক্ষ্য করা যায়। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি।বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩৫-৯৫ শতাংশ।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও নেই তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামিকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং সিকিমেও।
আরও পড়ুন : ভারতীয় রেলে তৎকাল টিকিট নিয়ে বড়সড় ঘোষণা
তবে কলকাতায় ঠান্ডা না থাকলেও জেলাগুলিতে যে এখনো বেশ কিছুদিন ঠান্ডার আমেজ থাকবে তেমনটাই জানানো হয়েছে। কলকাতার তাপমাত্রার তুলনায় জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি কম থাকবে বলে জানানো হয়েছে। তবে বেশি দিন নয়, জেলাগুলিতেও খুব শীঘ্রই শীত বিদায় নিয়ে গরম এর তীব্রতা বাড়বে। তবে আগামী ৩ দিনে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…