নিউজ

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে এই জেলাগুলি

বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। মঙ্গলবার তৈরি হবে এই নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই নিম্নচাপের ফলে মৌসুমী অক্ষরেখা আরও শক্তিশালী হবে এবং ফলস্বরূপ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ।

চলতি বছরে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়নি। বাতাসে আদ্রতার পরিমাণ অত্যধিক বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃষ্টি শুরু না হওয়া পর্যন্ত এই আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। নিম্নচাপের জন্য উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, তাই মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপ তৈরি হওয়ায় বঙ্গোপসাগরের অভ্যন্তরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে।

মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি হবে মঙ্গলবার থেকে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার পাশাপাশি এবার বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় বৃষ্টি কমবে।

সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতায়। মাঝে বজ্রবিদ্যুৎ সহ  দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেকটা বেশি হওয়ার জন্য আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৬২ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026