নিউজ

ফের বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, বাংলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি

আবার বঙ্গোপসাগরে ঘনীভূত হলো নিম্নচাপ। বঙ্গোপসাগরে হওয়া এই নিম্নচাপের প্রভাবে বাংলায় ঢুকেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। নিম্নচাপের সাথে সাথে দক্ষিণবঙ্গ জুড়ে সক্রিয় আছে মৌসুমী বায়ু। এই দুইয়ের প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপটি যথেষ্টই শক্তিশালী। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি তৈরি হওয়ার ফলে সমুদ্র উত্তাল হবে। প্রশাসনের তরফে মৎসজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, এই নিম্নচাপের জেরে বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

গতকাল রাতে কলকাতার কয়েকটি এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি হলেও গরম কমেনি সেভাবে। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থেকেছে প্রায় সারাদিনই। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৫৪-৯৫ শতাংশ। উত্তরবঙ্গে গত সপ্তাহে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মেলেনি। অবশেষে শনিবার রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দেখা পাওয়া যায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই সক্রিয় থাকবে বর্ষা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026