নিউজ

কুয়াশা এবং ঠান্ডার মধ্যে ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টি হবে এই ১০টি জেলায়, জেনে নিন আবহাওয়ার রিপোর্ট

সারা দেশের বেশিরভাগ রাজ্যে ধীরে ধীরে শীতলতা বাড়তে শুরু করেছে এবং তার সাথেই কমতে শুরু করেছে তাপমাত্রা। উত্তরে হাওয়ার দাপটে এখন আর পশ্চিমবঙ্গে টেকা দেয়। পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে এই কয়েকদিনের মধ্যে। আর কয়েকদিন পরেই শেষ হতে যাচ্ছে ডিসেম্বর মাস। জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত প্রতিটি রাজ্যে ব্যাপক শীত পড়ে। রাজধানীর দিল্লির কথা বললে আজ অর্থাৎ ১৬ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি রয়েছে দিল্লিতে। এমনকি রাজস্থানে ও তাপমাত্রা দ্রুত হারে কমতে শুরু করেছে। বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে মানুষ আগুনে হাত সেঁকতে শুরু করেছেন। ঠান্ডা এবং কুয়াশার মধ্যেই ভারতের আবহাওয়া বিভাগের তামিলনাড়ু এবং কেরালায় আগামী দুই তিন দিনের জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আইএমডি জানিয়েছে ১৫ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। ১৬ এবং ১৭ ডিসেম্বর কেরালার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর।

আইএমডি চেন্নাইয়ের রিপোর্ট অনুসারে তামিলনাড়ুর থুতুকুডি, রামনাথপুরম এবং শিবগঙ্গা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে কন্যাকুমারী তিরুনেলভেলি থানজাভুরের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ১৭ ডিসেম্বর কুদ্দালোর, মালিয়াদুথুরাই, নাগাপট্টি নাম, তিরু ভারুর, রামনাথপুরাম, কন্যাকুমারী এবং করাইকাল অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে চেন্নাই এর আবহাওয়া দপ্তর। ১৮ ডিসেম্বর তামিলনাড়ুর এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আইএমডি চেন্নাই।

রাজস্থানের আবহাওয়ার দিকে নজর রাখলে, আবহাওয়া এক সপ্তাহ শুষ্ক থাকতে পারে রাজস্থানে। আগামী 16 ডিসেম্বর থেকে রাজস্থানের কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি হবে না। অনেক জায়গায় কুয়াশা থাকতে পারে। রাজস্থানের কয়েকটি জেলায় তাপমাত্রা দ্রুত হারে কমতে শুরু করেছে। তবে বিকেলের রোদ থাকায় শীত থেকে কিছুটা স্বস্তি পাচ্ছেন মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, ১৭ ডিসেম্বর থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026