নিউজ

Weather Report: অভিমুখ পরিবর্তন নিম্নচাপের, তাহলে কি পুজোর আগে ভারী বৃষ্টি বঙ্গে?

অবশেষে মিলল খুশির খবর। বাংলার দিক থেকে মুখ সরিয়েছে নিম্নচাপ। তাই পুজোর আগে হয়তো বঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আর এই খবর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী। প্রাকপুজো প্রস্তুতি ও কেনাকাটার বাজারে রীতিমতো ধ্বস নেমেছিল রোজকার বৃষ্টির জেরে। এবার বৃষ্টি কমলে আবার সব সাধারন হবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতেই থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে যে বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশার উপর দিয়ে ছত্রিশগড় অভিমুখে চলে গিয়েছে। এর প্রভাবে ওড়িশা এবং ছত্রিশগড়ে আজ বিকেল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে আজ সংলগ্ন জেলাগুলিতে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রয়েছে কলকাতার। বেলা বাড়লে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রী সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। গতকাল গোটা দিনে বৃষ্টি হয়েছে ১২.১ মিলিমিটার।

অন্যদিকে উত্তরবঙ্গে ও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে আগামী বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026