নিউজ

আর মাত্র কিছুক্ষন পর রাজ্যজুড়ে ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি

করোনা মোকাবিলায় লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ। বন্ধ চৈত্রের কেনাকাটা থেকে শুরু করে অন্যান্য উৎসব। মন খারাপের মাঝে এবার বসন্তের শেষদিকে বাড়ছে তাপমাত্রাও। বর্তমানে কলকাতার তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস, সাথে অন্যান্য জেলাগুলিতেও ক্রমে বাড়ছে তাপমাত্রা। এরই মাঝে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার ফলে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ঝড়বৃষ্টি শুরু হবে দুই মেদিনীপুর এবং ২৪ পরগণায়। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দুই থেকে তিন ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে এই বৃষ্টি ফলে স্বস্তি মিলবে গরমের দাবদাহ থেকে।

এর আগে গত সপ্তাহেও ঘূর্ণাবর্তের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গেছিল। চলতি সপ্তাহেই আবার নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যদিও আগামী দুদিন এরকমই গরম থাকবে তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেড়ে হয় ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয় মঙ্গলবার পর্যন্ত এটি বেড়ে ৩৮ ডিগ্রিতেও পৌঁছাতে পারে। অন্যদিকে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেটিও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। এই পরিস্থিতিতে বৃষ্টি না হওয়া তাপমাত্রা আরও বাড়াবে। সাথে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে তৈরি হবে অস্বস্তিকর পরিবেশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026