আজ বৃহস্পতিবার সকালেও মেঘলা রাজ্যের আকাশ। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর৷ উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার দরুন আজ থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে, জানায় আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ওই নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে উপকূলবর্তী জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা৷ আলিপুর আবহাওয়া আরও অফিস জানিয়েছে যে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা ক্রমশ বাড়ছে। তার সরাসরি প্রভাব পড়তে শুরু…
রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন…
ভারতের বিমান পরিবহণ পরিকাঠামো এবার বিশ্বমঞ্চে আরও এক বড় স্বীকৃতি পেল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত Prix Versailles…
রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে শীঘ্রই চালু হতে পারে যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের…
বিদ্যুতের ক্রমবর্ধমান খরচের মধ্যে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সূর্যঘর:…
সপ্তাহের শুরুতেই আবারও মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ ফেলল সোনা ও রুপোর দাম। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা,…