নিউজ

পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধা, রাজ্যে শীত ঢুকতে এখনো দেরি

কলকাতা: বর্ষা বিদায়ের পরে হেমন্তের শুরুর দিকে কনকনে শীতের হাওয়া জানান দিচ্ছিল যে, এ বছর হয়তো অনেক আগেই রাজ্যে শীত পড়বে। কিন্তু যত সময় এগিয়েছে, ততই শীত বাবাজি আসি আসি করেও যেন আসছে না। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল যে, এই সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। বরং গতকালের তুলনায় আজ, শুক্রবার কলকাতায় বেড়েছে  সর্বনিম্ন তাপমাত্রা। যদিও আকাশ রয়েছে মেঘমুক্ত, তবুও তাপমাত্রা বাড়ছে। গতকাল, বৃহস্পতিবার ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, আজ, শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা সেভাবে নামার সম্ভাবনা নেই শহরে। তবে রাতে ও সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই শীতের আমেজ কমবে। তবে কলকাতা ছাড়া রাজ্যের অন্যান্য জেলায় তাপমাত্রা একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত আটকে পড়েছে, তবুও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৪৮ ঘণ্টায়।

তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। জানা গিয়েছে, সিকিম সংলগ্ন এলাকাতে তুষারপাত হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বুরেভি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ তামিলনাড়ু উপকূলে প্রবেশ করার কথা এই গভীর নিম্নচাপের। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে এই গভীর নিম্নচাপ কবে প্রবেশ করবে। এর প্রভাবে দক্ষিণ তামিলনাডু ও দক্ষিণ কেরলের বেশকিছু জেলাতে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যার ফলে ইতিমধ্যেই সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমনকি তৎপরতার সঙ্গে প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026