ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
আজ থেকেই বাংলায় ঢুকে পড়েছে বর্ষা। আর আজকেই সকাল থেকে শুরু প্রবল বৃষ্টি। সঙ্গে মেঘের গর্জন। আকাশ কালো করে বৃষ্টি নেমেছে। এখনও চলছে বৃষ্টি। কোথাও হালকা তো কোথাও ঝেপে জারি রয়েছে বর্ষা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি শুরু হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ ঘন্টার মধ্যে উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে।
এদিকে সকালের এই বৃষ্টিতে কলকাতার রাস্তায় জল জমে গিয়েছে। ঠিক মতো গাড়ি পাওয়া যাচ্ছে না। চরম ভোগান্তিতে পড়েছে অফিস যাত্রীরা। একদিকে লকডাউনের জেরে পরিবহন ব্যবস্থা ঠিকঠাক নেই। তার ওপর এই বৃষ্টি। তবে টানা এতদিন যেভাবে গরম পড়েছিল তাতে এই বৃষ্টির জন্য আকুলভাবে অপেক্ষায় ছিল বঙ্গবাসী। আজ সামান্য হলেও স্বস্তি ফিরেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…