নিউজ

আর মাত্র কিছুক্ষণ, কলকাতা সহ ৭ জেলায় ঝেঁপে বৃষ্টি

কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাসহ দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায় বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। দু-তিন ঘন্টার মধ্যে বৃষ্টি আসবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

যদিও সকালে আকাশ ঝলমলে ছিল। রোদের দেখাও মিলেছিল। তবুও বেলা গড়াতেই আকাশ নিজের রূপ বদলাতে শুরু করেছে। ইতিমধ্যেই কলকাতা, উত্তর ২৪ পরগণা সহ বেশকিছু জেলায় অন্ধকার আকাশ হয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগণা সহ দক্ষিণ ২৪ পরগণা,হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। যদিও ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত জায়গায় রাজ্য জুড়ে মাঝারি বৃষ্টিপাত ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে নিম্নচাপের জেরে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। তবে ভারী বৃষ্টি হবে শুধুই দক্ষিণবঙ্গ জুড়ে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই বৃষ্টি বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026